'Governance' শব্দটি গ্রিক শব্দ 'kubernan' থেকে এসেছে যার অর্থ 'চালনা করা' বা 'পথ দেখানো'।
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 'কর্তব্যের জন্য কর্তব্য' (Duty for duty's sake) ধারণাটি প্রবর্তন করেন। কাজের নৈতিক মূল্য ফলাফলে নয় বরং কর্তব্যের খাতিরে করার উপর নির্ভরশীল।
'Human Society in Ethics and Politics' (১৯৫৪) গ্রন্থটির রচয়িতা হলেন ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেল।
গ্রিক দার্শনিক প্লেটো তার 'Republic' গ্রন্থে মহৎ 'দার্শনিক রাজা'-র শাসনের উপর গুরুত্বারোপ করেছেন এবং এই বিখ্যাত উক্তিটি করেন।
আইনের শাসন (Rule of Law) হলো সুশাসনের মূল ভিত্তি। রাষ্ট্রের সকলেই আইনের অধীন ও আইনের চোখে সমান। এটি ছাড়া স্বচ্ছতা জবাবদিহিতা ও গণতন্ত্র অর্থহীন।
উপযোগবাদ (Utilitarianism) মনে করে যে কাজটি সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ বয়ে আনে সেটিই নৈতিকভাবে সঠিক।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ২০১২ সালে 'জাতীয় শুদ্ধাচার কৌশল' (National Integrity Strategy) প্রণয়ন করা হয়।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের প্রধান উপাদান ৬টি: বাকস্বাধীনতা ও জবাবদিহিতা রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের কার্যকারিতা নিয়ন্ত্রণের গুণমান আইনের শাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ।
IMF-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাস উন্নয়নের জন্য সুশাসনের অপরিহার্যতার উপর গুরুত্বারোপ করে এই উক্তিটি করেন।
'Political Ideals' (১৯১৭) গ্রন্থটির লেখক ব্রিটিশ দার্শনিক ও শান্তিবাদী বার্ট্রান্ড রাসেল।
সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য উন্নয়ন ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ প্রতিরোধের কথা উল্লেখ আছে।
মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন রকম সময়ের সাথে পরিবর্তনশীল এবং ব্যক্তি ও সমাজভেদে আপেক্ষিক।
প্লেটোর মতে সদ্গুণ চারটি: প্রজ্ঞা (Wisdom) সাহস (Courage) আত্মনিয়ন্ত্রণ (Temperance) ও ন্যায় (Justice)।
শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা সততা ও সঠিক-বেঠিকের বোধ জাগ্রত করে যার মাধ্যমে মূল্যবোধ সুদৃঢ় হয়।
ইতিবাচক মূল্যবোধ যেমন সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা ইত্যাদি রাষ্ট্র সরকার ও সকল গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 'কর্তব্যের জন্য কর্তব্য' ধারণার মাধ্যমে ডিঅন্টোলজিক্যাল বা কর্তব্যমূলক নীতিবিদ্যার প্রবর্তন করেন।
একটি দেশের সভ্যতার মান তার শাসনব্যবস্থা ন্যায়বিচার ও আইনের শাসনের উপর নির্ভর করে। তাই সুশাসনকে সভ্যতার প্রতিচ্ছবি বলা যায়।
বিশ্বব্যাংকের মতে সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল: জবাবদিহিতা স্বচ্ছতা আইনি কাঠামো ও অংশগ্রহণ।
তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাক-স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
বরিশালের দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রচলিত ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে যুক্তিনির্ভর ও মানবতাবাদী নৈতিকতার কথা বলেছেন।