Logo
Logo

পৌরনীতি ও সুশাসন

Learn Mode
Practice Mode
প্রশ্ন দেখান:
মোট প্রশ্ন: 210
141.
রাষ্ট্রীয় কর্তৃত্ব, যৌক্তিকতা, আচরণ নিয়ন্ত্রণ →
→ ? প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোনটি হবে?
  • A স্বাধীনতা
  • B মূল্যবোধ
  • C আইন
  • D সাম্য
সঠিক উত্তর: Option C

আইন হলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এমন একটি যৌক্তিক নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

142.
সুনাগরিক হওয়ার শিক্ষা দেয় কোন বিষয়?
  • A মনোবিজ্ঞান
  • B নীতিবিদ্যা
  • C পৌরনীতি ও সুশাসন
  • D সমাজবিজ্ঞান
সঠিক উত্তর: Option C

নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলে পৌরনীতি ও সুশাসন।

143.
আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
  • A আইনসভা
  • B প্রথা
  • C ন্যায়বোধ
  • D ধর্ম
সঠিক উত্তর: Option A

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত 'আইনসভা'ই আইনের প্রধান উৎস।

144.
সরকারের অঙ্গ কয়টি?
  • A ৩ টি
  • B ৪ টি
  • C ২ টি
  • D ৫ টি
সঠিক উত্তর: Option A

সরকারের প্রধান তিনটি অঙ্গ বা বিভাগ থাকে: আইন, শাসন ও বিচার বিভাগ।

145.
রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি?
  • A আদর্শ বাস্তবায়ন
  • B জনকল্যাণ সাধন
  • C কর্মসূচি ঘোষণা
  • D সরকার গঠন
সঠিক উত্তর: Option D

রাজনৈতিক দলের প্রধান ও চূড়ান্ত লক্ষ্য হলো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা।

146.
অবাধ স্বাধীনতা কীসের নামান্তর?
  • A গণতন্ত্রের
  • B শাস্তির
  • C স্বেচ্ছাচারিতার
  • D সমতার
সঠিক উত্তর: Option C

কোনো নিয়ম বা সীমার অধীন না থাকলে অবাধ স্বাধীনতা চরম স্বেচ্ছাচারিতায় পরিণত হয়।

147.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
  • A আইন বিভাগ
  • B বিচার বিভাগ
  • C শাসন বিভাগ
  • D প্রতিরক্ষা বিভাগ
সঠিক উত্তর: Option B

বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলো বিচার বিভাগ।

148.
আইনের প্রাচীন উৎস কোনটি?
  • A ধর্ম
  • B আইনসভা
  • C প্রথা
  • D সংবিধান
সঠিক উত্তর: Option C

প্রথা হল আইনের প্রাচীনতম উৎস।

149.
সংবিধান অনুসারে বাংলাদেশের নির্বাহী প্রধান কে?
  • A রাষ্ট্রপতি
  • B প্রধানমন্ত্রী
  • C স্পিকার
  • D প্রধান বিচারপতি
সঠিক উত্তর: Option B

বাংলাদেশের নির্বাহী প্রধান হলেন প্রধানমন্ত্রী।

150.
জাতীয়তার অপরিহার্য উপাদান হলো- i. মনস্তাত্ত্বিক ঐক্য ii. রাজনৈতিক ঐক্য iii. ভাষাগত ঐক্য
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

তিনটিই জাতীয়তার গুরুত্বপূর্ণ উপাদান।

151.
রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কী?
  • A ক্ষমতায় আরোহণ
  • B জনমত গঠন
  • C কর্মসূচি প্রণয়ন
  • D সমস্যা নির্ধারণ
সঠিক উত্তর: Option A

রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য রাষ্ট্রক্ষমতা অর্জন।

152.
কোন দেশের আইন প্রথা নির্ভর?
  • A মার্কিন যুক্তরাষ্ট্র
  • B যুক্তরাজ্য
  • C ফ্রান্স
  • D সৌদি আরব
সঠিক উত্তর: Option B

যুক্তরাজ্যের আইনব্যবস্থা প্রধানত প্রথানির্ভর।

153.
বাংলাদেশের আইনসভার নাম কী?
  • A জাতীয় সংসদ
  • B পার্লামেন্ট
  • C কংগ্রেস
  • D বিধান সভা
সঠিক উত্তর: Option A

বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।

154.
দেশপ্রেম হচ্ছে— i. মাতৃভূমির প্রতি মমত্ববোধ ii. মাতৃভূমির প্রতি ভালোবাসা iii. মাতৃভূমির প্রতি দায়িত্বশীলতা
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option D

দেশপ্রেমের মধ্যে তিনটি বৈশিষ্ট্যই অন্তর্ভুক্ত।

155.
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি?
  • A জনস্বার্থ রক্ষা করা
  • B রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা
  • C গোষ্ঠী স্বার্থ রক্ষা করা
  • D নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা
সঠিক উত্তর: Option C

চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।

156.
কোন অধিকারের কথা বিবেচনা করে অনেক দেশে বেকার ভাতা প্রদান করা হয়?
  • A সামাজিক
  • B রাজনৈতিক
  • C অর্থনৈতিক
  • D ধর্মীয়
সঠিক উত্তর: Option C

বেকার ভাতা অর্থনৈতিক অধিকারের সঙ্গে সম্পর্কিত।

157.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
  • A এরিস্টটল
  • B প্লেটো
  • C মেকিয়াভেলি
  • D মন্টেস্কু
সঠিক উত্তর: Option D

মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বের প্রবক্তা।

158.
নিয়ন্ত্রণহীন স্বাধীনতার অর্থ হলো— i. অরাজকতা ii. উচ্ছৃঙ্খলতা iii. অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা
  • A i ও ii
  • B i ও iii
  • C ii ও iii
  • D i, ii ও iii
সঠিক উত্তর: Option A

নিয়ন্ত্রণহীন স্বাধীনতা অরাজকতা ও উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে।

159.
অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
  • A তিনটি
  • B চারটি
  • C পাঁচটি
  • D ছয়টি
সঠিক উত্তর: Option D

হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন।

160.
‘পৌর’ শব্দটি সংস্কৃত কোন শব্দ হতে এসেছে?
  • A পুরী
  • B পুর
  • C পুরাণ
  • D পৌরাণিক
সঠিক উত্তর: Option B

‘পৌর’ শব্দটি ‘পুর’ থেকে এসেছে।